চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবির ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে ড. আল-আমীন

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৬:৫৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ছাত্রকল্যাণ পরিচালক নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীনকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আগামী দু’বছরের জন্য তিনি এ দায়িত্বভার পেয়েছেন।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি অফিস আদেশও জারি করা হয়েছে বলে জানান তিনি।

রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দু’বছরের জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীনকে হিসেবে নিযুক্ত করা হলো।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

দায়িত্ব পাওয়ার পর ড. জি. এম. আল-আমীন বলেন, উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ছাত্রকল্যাণ পরিচালক শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য একটি দায়িত্ব। আমার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য যতটুকু কাজ করা যায় করবো। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।

এর আগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ছাত্রকল্যাণের দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে তার নিয়োগটি বাতিল করা হয়। এরপর থেকে প্রায় দেড় মাস ছাত্রকল্যাণ পরিচালক পদ খালি ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবির নতুন ছাত্রকল্যাণ পরিচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT