চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যে বিষক্রিয়ায় জবি শিক্ষার্থীর মৃত্যু

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৮:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সোহেল রানা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১০ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী মেহেদী হাসান। সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী।

মেহেদী হাসান বলেন, আমাদের বন্ধু সোহেল আজ সকালে মারা গেছেন। তিনি আমাদের সাথে রোববার ও ক্লাস করেছেন৷ এর পরে রুমে গিয়ে বলে তার ফুড পয়জনিং দেখা দেয়। অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন হাসপাতালেই তার মৃত্যু হয়।

আরেক সহপাঠী পারভেজ মিয়া বলেন, সোহেল দু-তিন ধরে অসুস্থ ছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঠিক কী কারণে মারা গেছে তা আমরা বলতে পারছি না৷ তার ফুড পয়জনিং ও পেটে ব্যথা ছিল। রিপোর্টগুলো দেখলে হয়তো বলতে পারবো।

সোহেলের মামাত ভাই রাইয়াদ বলেন, আমি গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ছিলাম, তখনও তার স্বাভাবিক অবস্থায় ছিল। সকালে শুনি সোহেল মারা গেছেন।

বিভাগের চেয়ারম্যান শারমিন আখতার বলেন, আমি সকালে শুনেছি আমাদের শিক্ষার্থী সোহেল মারা গেছে। আমরা এই মৃত্যু কখনই কামনা করি না। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

Reneta

জানা যায়, সোহেল রানার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে। মৃত্যুর পর সোহেলের লাশ নিয়ে গ্রামের উদ্দেশে রওয়ানা দেয়া হয়। সন্ধ্যার পর লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছায় তার সহপাঠীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীর মৃত্যুজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি শিক্ষার্থীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT