চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী শিক্ষার্থীদের কল্যাণে জবি শিবিরের ৭ দফা দাবি

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:৩১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জবি শিবিরের নারী শিক্ষার্থীদের জন্য ৭ দফা দাবি উপস্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান এবং উন্নত ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এসব দাবির মধ্যে রয়েছে মানসম্মত ওয়াশরুম, উন্নত স্যানিটাইজেশন এবং ছাত্রকল্যাণে নারী সহকারী পরিচালক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

সোমবার (২৭ জানুয়ারি) উপাচার্যের কাছে লিখিতভাবে দাবিগুলো পেশ করে শিবির। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সাংবাদিকদের কাছে এসব দাবির বিস্তারিত তুলে ধরে।

জবি ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রকল্যাণ দপ্তরে নারী শিক্ষককে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা এবং উপযুক্ত নামাযের স্থান বরাদ্দ করতে হবে। চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাযের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক ব্যবহারের উপযোগী পর্যাপ্ত এবং মানসম্মত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে। আবাসিক হলে উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ দিতে হবে।

Banglabid

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। নারী শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই দাবিগুলো বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

সংগঠনটি দ্রুত দাবিগুলোর বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ছাত্রশিবিরজগন্নাথ বিশ্ববিদ্যালয়শিবিরের ৭ দফা দাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটকে হারিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়ে রাখল রাজশাহী

পরবর্তী

বেতন ছাড়া ৩৩ বছর কীভাবে চলছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন ছাড়া ৩৩ বছর কীভাবে চলছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক?

বাংলাদেশ রেলওয়ে ট্রেন দুটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT