শিক্ষা

ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের ৬ দাবি মানার আশ্বাস জবি প্রশাসনের

শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক আন্দোলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও সমাবেশ, শিক্ষার্থীরা দাবি মানার আশ্বাসের জন্য আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত রেজিস্ট্রারের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বুধাবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে।

আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। নিতে হবে।

এছাড়াও মেসে অবস্থান করা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারি সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপোর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।

প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সকল প্রকার ব্যবস্থা নেয়া হবে মর্মে নিশ্চয়তা প্রদান করছে।

এর আগে, ছয় দফা দাবিতে উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত আবেদনে ৬ দফা দাবি পেশ করেন তারা।

বিষয়:কোটা কোটা সংস্কার আন্দোলন কোটাবিরোধী আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…