বিনোদন

ঈদে আসছে অপু-জয়ের ছবি, শুরু হয়েছে হল বুকিং

অপুর নতুন ছবি ঈদে মুক্তি পাবে, জয়ের সঙ্গে রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অপুর নতুন ছবি ঈদে মুক্তি পাবে, যেখানে তিনি জয়ের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’।

এর মধ্যে দিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘পাপ’, ‘জ্বিন’, ‘কিল হিম’র পরে ঈদের সিনেমা হিসেবে যুক্ত হলো ‘প্রেম প্রীতির বন্ধন’র নাম।

রবিবার দুপুরে এফডিসিতে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানান নায়ক জয় চৌধুরী।

তিনি বলেন, গেল সপ্তাহে সেন্সর হয়েছে। তাই ঈদে ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তিতে কোনো বাঁধা নেই। ইতিমধ্যে ২০টির মত হলও বুকিং দেওয়া হয়েছে।

জয় বলেন, ‘এ সিনেমার গল্প ‘র’। দর্শক নতুনভাবে এন্টারটেইন হবে। ঈদে শাকিব ভাইয়ের সিনেমা সাধারণ বেশি দেখে। তার বাইরে দর্শক যদি ভিন্ন স্বাদ চান তাহলে ‘প্রেম প্রীতির বন্ধন’ এ পাবেন। বুকিং এজেন্টরাও আগ্রহ দেখাচ্ছেন। ঈদে মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত।’

জয় চৌধুরী জানান, এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হলেন।

নায়ক জয়ের কথা, এফডিসি ও ঢাকার বাইরের লোকেশন মিলিয়ে ৬৫ দিনে এ সিনেমার শুটিং হয়েছে। আয়োজনের কোনো কমতি রাখা হয়নি।

বিষয়:অপু অপু বিশ্বাস ঈদের ছবি জয় প্রেম প্রীতির বন্ধন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…