বিনোদন

‘হঠাৎ বৃষ্টি’র অনুপ্রেরণায় নাটকে জোভান-তটিনী

নাটকের দৃশ্যে জোভান ও তটিনী একসঙ্গে বই পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্যে জোভান ও তটিনী একসঙ্গে বই পড়ছেন, প্রাকৃতিক পরিবেশে সুন্দর মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নব্বই দশকে প্রেম হতো কাজিন, সহপাঠী বা পাশের বাড়ি কিংবা মহল্লায়। যুগের পরিবর্তনে প্রেমও অনেকটা পাল্টেছে। এখনকার অধিকাংশ প্রেম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে! পরিচালক ইমরাউল রাফাত সেই আগের প্রেমটিকে মডার্ন প্যাটার্নে তুলে ধরেছেন ‘হঠাৎ ভালোবাসা’ নাটকে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইরা তটিনী। আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

ইমরাউল রাফাত জানান, সফট রোম্যান্টিক ধাঁচের নাটক এটি। বললেন, অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।

পরিচালক বলেন, শুটিং করেছিলাম কয়েকমাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় মুক্তি পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি দর্শকরা অনুপ্রাণিত করবেন।

এমডি কামরুজ্জামানের প্রযোজনায় বৃহস্পতিবার কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে মুক্তি পাবে ‘হঠাৎ ভালোবাসা’।

ইতোমধ্যে নাটকটির ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, প্রেম-বিহরের মিশ্রণে জোভান-তটিনীকে। প্রকাশিত ট্রেলারটি দেখে দর্শকরা ‘হঠাৎ ভালোবাসা’ দেখার আগ্রহ পোষণ করে ইউটিউবে মন্তব্যে বলেছেন, অনেক এক্সাইটেড হয়ে আছেন। নাটকটি দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছেন।

বিষয়:আবদুল্লাহ রানা জোভান তটিনী মনিরা মিঠু শাহবাজ সানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…