চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদ মানেই আনন্দ, উৎসব আর পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে চ্যানেল আই।

ঈদের দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে ১৩টি নতুন টেলিফিল্ম। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন এসব টেলিফিল্ম।

ঈদের দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ইমরাউল রাফাত পরিচালিত টেলিফিল্ম ‘ওয়ারিশ’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইয়াশ রোহান ও প্রিয়ন্তী উর্বি।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে ‘তোমাদের গল্প ২’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে রয়েছেন জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার ও দ্বীপা খন্দকার।

ঈদের দ্বিতীয় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে তৌকির আহমেদ পরিচালিত ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, মামুনুর রশিদ, আফজাল হোসেন, তৌকির আহমেদ, জাকিয়া বারী মম, দ্বীপা খন্দকার ও রওনক হাসান।

ঈদের তৃতীয় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। পরিচালনা করেছেন ইমরোজ শাওন। অভিনয়ে রয়েছেন ফারহান আহমেদ জোভান ও তটিনীসহ অনেকে।

বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দ্যা অভিযান’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার, তটিনী, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল, রেহান, দিঘী ও ডা. এজাজ।

Reneta

ঈদের চতুর্থ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘দুটি মন’। পরিচালনায় রাসেল আজম। অভিনয়ে রয়েছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে সাগর জাহান পরিচালিত ‘পাল্লু বিল্লুর বিয়ে’। অভিনয়ে রয়েছেন জোভান ও কেয়া পায়েল।

ঈদের পঞ্চম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বকুল ফুল’। রচনা ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে ‘অপবাদ’। পরিচালনা করেছেন মহিন খান। অভিনয়ে রয়েছেন নিলয়, শশী, আবুল্লাহ রানা ও মিলি বাশার।

ঈদের ষষ্ঠ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘যত্নে থেকো’। পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘হৃদয়ের ক্যানভাস’। পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। অভিনয়ে রয়েছেন জোভান ও আইশা খান।

ঈদের সপ্তম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ছোট ছেলে’। পরিচালনায় আনিসুর রহমান রাজিব। অভিনয়ে রয়েছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে ‘অমর প্রেম’। পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে রয়েছেন পার্থ শেখ ও তটিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইয়াশ রোহানঈদ ২০২৬ঈদ-উল আযহাওয়ারিশগাজী রাকায়েতচ্যানেল আইয়ের ঈদচ্যানেল আইয়ের ঈদ আয়োজনজোভানটেলিফিল্মতটিনীতোমাদের গল্পতৌসিফ মাহবুবদ্বীপা খন্দকারনাটকপ্রিয়ন্তী উর্বিমনিরা মিঠুলিড বিনোদনসাফা কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT