চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়কে অপহরণ-হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান খালাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৭, মে ২০২৫
- সেমি লিড, আদালত
A A
শফিক রেহমানের মুক্তির সময় সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে খালাস দিয়েছেন আদালত।

আজ (২৭ মে) মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এবং রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ খলিলুর রহমান উভয়েই খালাসের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার রায়ের বিরুদ্ধে শফিক রেহমান গত বছর ২১ নভেম্বর আপিল করেন। এর আগে গত ১৭ আগস্ট বিচারিক আদালত তাকে এবং মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন। তবে তিনি দেশে না থাকায় পলাতক অবস্থায় ওই রায়ে দণ্ডিত হন। পরে ৩০ সেপ্টেম্বর দেশে ফিরে মামলার জাবেদা নকল ও আপিলের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত এবং আপিলের সুযোগ দেন।

Banglabid

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগ ছিল, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপি ও তাদের সহযোগী দলের কয়েকজন নেতা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে বৈঠক করে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এ মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক পর্যায়ে মামলায় ১২ জন সাক্ষ্য দেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি একই মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও আদালত খালাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিক রেহমানসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT