জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। আগামী ১৮ই ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। পলক আদালতকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন তিনি। এদিকে র্যাব কর্তৃক গুমের মামলায় প্রথম সাক্ষী মীর কাশেমের ছেলে ব্যারিস্টার আরমান শেখ হাসিনা ও দায়ী সেনা কর্মকর্তাদের শাস্তি দাবি করেছেন।






