চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমন্ডিতে সাংবাদিককে মারধর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়। উপস্থিত সাংবাদিকদের মধ্যে একজন সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হলে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সংবাদকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন জামায়াত সমর্থক সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

Reneta

হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর তার মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়ে ধানমণ্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের দোসরধানমণ্ডিবাংলাদেশ জামায়াতে ইসলামীসাংবাদিক মারধর
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT