চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০১, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে মিছিল বের করার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কিছু নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় জানাজা শেষে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। পরে বাদ জোহর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তার ৭জানাযাডিএমপিতোফায়েল আহমেদ জানাযাধানমণ্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬

মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ১, ২০২৬

তোফায়েল আহমেদের মরদেহ জানাজার জন্য নেওয়া হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT