চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথ বাহিনীর অভিযানে কোটি কোটি টাকার নকল সিগারেট জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৪
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
সিগারেটের উপাদান ও প্যাকেজিং দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হেরিটেজ টোবাকো ও ভৈরবের তারা টোবাকোতে অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি টাকার নকল সিগারেট ও স্ট্যাম্প জব্দ করেছে যৌথ বাহিনী।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ, র‌্যাব, সেনা বাহিনী, ডিসি কার্যালয়, পরিবেশ ও শুল্ক কর্মকর্তারা মঙ্গলবার অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, নরসিংদী, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব এর সমন্বয়ে যৌথ বাহিনীর দুইটি টিম কিশোরগঞ্জের কুলিয়ারচরের হেরিটেজ টোবাকো এবং ভৈরবের তারা ইন্টারন্যাশনাল টোবাকোতে অভিযান পরিচালনা করে।

Banglabid

অভিযানে হেরিটেজ টোবাকো থেকে আসল ও নকল ব্যান্ডরোল মিশ্রিত নিম্নস্তরের ১,৬০,০০০ শলাকা সিগারেট এবং তারা টোবাকো থেকে ১৩,১৯,৮২০ শলাকা সিগারেট আটক করা হয়। যার মূল্য ৭৩,৯৯,১০০ টাকা এবং জড়িত রাজস্ব ৫৬,২৩,৩১৬ টাকা। সিগারেটসমূহ ইনভেন্ট্রির মাধ্যমে আসল ও নকল আলাদা করে বিভাগীয় মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।

এছাড়াও হেরিটেজ টোবাকো থেকে ৪৭,০০০ পিস এবং তারা টোবাকো থেকে ৫০,০০০ পিস নিম্নস্তরের পুনঃব্যবহৃত স্ট্যাম্প আটক করা হয়। যার দাম ৪৮,৫০,০০০ টাকা এবং জড়িত রাজস্ব ৩৬,৮৬,০০০ টাকা। পুনঃব্যবহৃত স্ট্যাম্পসমূহের জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী মূসক ফাঁকির মামলা দায়ের করা হচ্ছে।

নকল বা জাল সন্দেহে হেরিটেজ টোবাকো থেকে উচ্চস্তরের ৬,৭৫,০০০ পিস ও অতি উচ্চস্তরের ৪,৫০,০০০ পিস স্ট্যাম্প এবং তারা টোবাকো থেকে নকল বা জাল সন্দেহে ৩০০০ পিস নিম্নস্তরের স্ট্যাম্প আটক করা হয়। যার পণ্য মূল্য ৩০,৬৩,০০০০০ টাকা এবং জড়িত রাজস্ব ২৪,৯৬,১৮,০০০ টাকা।

Reneta

এনবিআর বলছে, দুই কোম্পানি থেকে জব্দ করা পণ্যের মূল্য ৩১ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার ১০০ টাকা। এর সঙ্গে রাজস্ব যোগ রয়েছে ২৫ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ৩১৬ টাকা।

এ বিষয়ে বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে এনবিআর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানটোবাকোযৌথ বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাদকৃষিতে সবুজ হয়ে উঠেছে ঢাকার অনেক আবাসন এলাকা

পরবর্তী

বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃত্বে মুহিব-তামিম

পরবর্তী
বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাবের নেতাদের ছবি, মুহিব ও তামিম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃত্বে মুহিব-তামিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাতিল হলো অনলাইন ক্লাস

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT