আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত জো বাইডেন

জো বাইডেন করোনায় আক্রান্ত, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে ডেটা ও গ্রাফ দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনের মাত্র কয়েকমাস আগে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

হোয়াইট হাউসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়।

জো বাইডেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন পিয়েরে বলেন, বুধবার লাস ভেগাসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাকে টিকা দেওয়া হয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন জো বাইডেন। উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’

বিষয়:করোনা জো বাইডেন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…