ফুটবল

১২ মিনিটের ঝড়ে হুয়ান গাম্বার ট্রফি জিতল বার্সেলোনা

বার্সেলোনা ফুটবল দল ট্রফি জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দল ১২ মিনিটের ঝড়ে হুয়ান গাম্বার ট্রফি জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত ও উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গাম্পার ট্রফির প্রচলন শুরু করে বার্সেলোনা। ক্লাব প্রতিষ্ঠাতার নামে বিশেষ এক ম্যাচ খেলে কাতালান ক্লাবটি। এবার বার্সার প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম হটস্পার। ইংলিশ ক্লাবটির বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ দিকের ১২ মিনিটের ঝড়ে ৪-২ গোলে জয় তুলে ট্রফি নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের দল।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে মঙ্গলবার রাতে হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে বার্সাই লিড পেয়েছিল। রাফিনহার অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন রবার্ট লেভান্ডোভস্কি।

২৪ মিনিটে ডান পায়ের শটে এবং ৩৬ মিনিটে হেডে বল জালে জড়িয়ে টটেনহ্যামকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার অলিভার স্কিপ। তাতে বার্সেলোনা ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।

খেলার ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা বার্সা আকস্মিকভাবে নিজেদের ছন্দে ফেরে। এরপর শেষ ১২ মিনিট ঝড় তুলে আদায় করে নেয় আরও তিন গোল।

লামিন ইয়ামালের পাসে বল পেয়ে নিশানাভেদ করেন ফেররান তরেস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তরেসের কাছ থেকে বল আদায় করে বার্সাকে লিড পাইয়ে দেন আনসু ফাতি। টটেনহ্যামের জালে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবদে ইজ্জালজৌলি বল প্রবেশ করান।

বিষয়:টটেনহ্যাম বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…