বাংলাদেশ

দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করছে, অনেকের হাতে প্ল্যাকার্ড ও জল বোতল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (১৫ মে) বৃহস্পতিবার সকালে দেখা গেছে আন্দোলনকারীদের কেউ কেউ রাস্তায় কাগজ বা কাপড় বিছিয়ে শুয়ে আছেন। কেউ বা বসে বা হেলান দিয়ে বিশ্রাম করছেন।

বেলা গড়াতেই বিভিন্ন স্থান থেকে দলে দলে শিক্ষার্থীদের কাকরাইলে জড়ো হতে দেখা যাচ্ছে।

আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়ার তিন দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে কয়েকশত শিক্ষার্থী।

তবে, কাকরাইল মোড় পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিষয়:অবস্থান কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…