চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৩০ বছরেই চলে গেলেন ইউটিউবার জো লিন্ডনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
বিনোদন
A A

বয়স হয়েছিলো মাত্র ৩০! দুঃখজনকভাবে এই বয়সেই মৃত্যু হল জার্মানের জনপ্রিয় ইউটিউবার ও বডি বিল্ডার জোয়েস্থেটিক্সের। নেটপাড়ায় জো লিন্ডনার নামেই পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু নোয়েল।

ইনস্টাগ্রামে জো’র মৃত্যুর খবরটি শেয়ার করেন নোয়েল। জো-র প্রতি তার ভালবাসা প্রকাশ করে তার শোকার্ত প্রিয়জনদের জন্য সকলের কাছে প্রার্থনার অনুরোধ জানান এই বন্ধু। নেটপাড়ায় জো লিন্ডনারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার অনুগামীরা।

পরে জো’র প্রেমিকা নিচাও বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেন। সেখান থেকে জানা যায়, ‘অ্যানিউরিজম’-এর কারণে শনিবার জো লিন্ডনার মৃত্যু হয়।

তার বান্ধবী নিচাও একজন বডি বিল্ডার। তিনিই প্রায়শই তার ইনস্টাগ্রাম ভিডিওতে উপস্থিত থাকতেন, ফিটনেসের নিয়ে তাদের আবেগ সকলের সামনে তুলে ধরতেন। নিচা জানিয়েছেন বেশকিছু দিন ধরেই ঘাড় থেকে যন্ত্রণা হচ্ছিল জোয়েস্থেটিক্সের। তবে তারা যখন বিষয়টি ঠিক কী ঘটেছে বুঝতে পারেন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

‘অ্যানিউরিজম’ কী, এ বিষয়ে হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে বলা হয়, এটি রক্তনালীর বাইরের অংশের ফুলে ওঠাকে বলে। যা রক্তনালীর প্রাচীরের দুর্বলতার কারণে সৃষ্টি হয়। দুর্বল রক্তনালীর দেয়ালে অ্যানিউরিজম সৃষ্টি হয়। বংশগত কারণে বা ইতোমধ্যেই থাকা কোনো রোগের কারণেও এই সমস্যা হতে পারে। একেবারে প্রাথমিক অবস্থায় অ্যানিউরিজমের কারণে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা যায়। এই সমস্যার কারণেই জোয়েস্থেটিক্সের অর্থ্যাৎ জো লিন্ডনারের মৃত্য়ু হয়েছে।

এদিকে জো-এর মৃত্যুতে শোক প্রকাশ করে নিয়মিত স্বাস্থ্যকর শরীরচর্চা করার আহ্বান জানিয়েছেন ‘শো ট্রেইটারস’ এর তারকা ডক্টর আমোস। জো-এর আরও এক সহযোগী বডি বিল্ডার জোসেফ শুলকিন বডি বিল্ডারদের উপর জো এর অপরিসীম প্রভাবের কথা বলেন। এছাড়াও জো লিন্ডনারের বহু অনুগামীই তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। জো-এর ইউটিউব চ্য়ানেলের গ্রাহক সংখ্যা প্রায় ৯ লক্ষ ৪১ হাজার। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা ৮ মিলিয়নেরও বেশি।

Reneta

জো ইউটিউবে তার শরীরচর্চার রুটিন এবং শরীরচর্চার নানান বিষয়বস্তু শেয়ার করার জন্য পরিচিত ছিলেন। থাইল্যান্ডে থাকাকালীন বডি বিল্ডার হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবারবডি বিল্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT