চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের বিরোধে এসএসসি পরীক্ষার্থী খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জ প্রতিনিধি: জেসিকা মাহমুদ ও আদিবা আক্তার দুজনের সঙ্গেই বিজয় রহমানের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে হঠাৎ আদিবাকে বিয়ের পরিকল্পনা করে বিজয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেসিকা। এরপরই জেসিকাকে খুনের পরিকল্পনা করেন বিজয়। পরিকল্পনা অনুযায়ী আদিবার যোগসাজশে জেসিকাকে বাসায় ডেকে শ্বাসরোধে হত্যা করে বিজয়। এরপর জেসিকা ছাদ থেকে পড়ে মারা গেছে বলে নাটক সাজায় তারা।

জেসিকার মৃত্যুর ঘটনায় বুধবার বিকেলে আদিবাকে গ্রেপ্তার করা হয়েছে। আদিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেসিকা মাহমুদ নামে ওই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। তবে জেসিকাকে পরিকল্পিভাবে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

জেসিকা মাহমুদ মুন্সীগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষার্থী ও সৌদি আরব প্রবাসী সেলিম মাহমুদের মেয়ে।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় জেসিকার ভাই মো. শাহরিয়ার জিদান বাদী হয়ে বিজয় ও আদিবার নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি বিজয় মুন্সীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমানের ছেলে এবং অপর আসামি আদিবা পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের মেয়ে।

আদিবাকে বুধবার বিকেলে শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে দেওয়া ১৬১ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান।

Reneta

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব জানান, আদিবা ও জেসিকা উভয়ের সঙ্গেই বিজয় রহমান বিজুর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিজয় আদিবাকে বিয়ের পরিকল্পনা করে। বিষয়টি জানতে পেরে জেসিকা রাগান্বিত হয়ে ওঠে। পরে বিজয়ের সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট আদিবাকে পাঠায় জেসিকা। এসব দেখে বিজয়কে প্রশ্নবিদ্ধ করে আদিবা। এরপর জেসিকাকে ডেকে এ বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেয় তারা।

তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় জেসিকাকে বিজয়ের বাসায় ডেকে পাঠানো হয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আদিবা ও বিজয় মিলে জেসিকাকে কিল-ঘুষি মেরে জখম করে। ধস্তাধস্তির একপর্যায়ে বিজয় জেসিকার গলা চেপে ধরে। এতে জেসিকা অচেতন হয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় জেসিকাকে হাসপাতালে নিয়ে আসে বিজয় এবং সে ছাদ থেকে পড়ে গেছে বলে জানায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসিকার মৃত্যু হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT