চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনস্টপেবল’র প্রিমিয়ারে জেনিফার এলেন, বেন এলেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
জেনিফার এলেন TIFF প্রিমিয়ারে উপস্থিত, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জেনিফার লোপেজের ‘আনস্টপেবল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই স্পোর্টস ড্রামাটি প্রযোজনা করেছেন বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন। উৎসবে জেনিফার এলেও বেন আসেননি।

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পরে এটি জেনিফার লোপেজের প্রথম রেড কার্পেটে উপস্থিতি। হতাশ করেননি জেনিফার লোপেজ। তিনি মেটালিক সিলভার গাউন পরে এসেছিলেন। সাথে ছিল কালো ভেলভেল বো। পায়ে ছিল সিলভার প্ল্যাটফর্ম হিল।

‘আনস্টপেবল’ সিনেমাটি মার্কিন রেসলার অ্যান্টনি রোবলেসের জীবনের ওপর নির্মিত একটি বায়োপিক। এ সিনেমায় প্রধান চরিত্র অ্যান্টনি রোবলেসের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মার্কিন অভিনেতা জারেল জেরোমকে। আর জেনিফারকে দেখা গেছে জুডি রোবলেসের চরিত্রে।

Banglabid

সিনেমা শেষে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেনিফার লোপেজ। সেখানে তিনি বলেন, ‘আমি যখন স্ক্রিপ্টটি পড়েছি,অনেক নারীদের সাথে সংযোগ পেয়েছি, আমার সাথেও। গোটা জীবনে কেমন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে তাকে, তা বুঝতে পেরেছি।’

‘আনস্টপেবল’ পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা উইলিয়াম গোল্ডেনবার্গ। এর গল্প লিখেছেন এরিক চ্যাম্পনেলা, অ্যালেক্স হ্যারিস ও জন হিন্ডম্যান। এ বছরের ডিসেম্বরে এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।

২০০১ সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার-বেন। ২০০২ এর নভেম্বরে বাগদানও সারেন তারা। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। তার প্রায় ১৭ বছর পর ২০২১ সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করে নেন তারা। তবে শেষ পর্যন্ত সংসার টিকল না এই তারকা জুটির।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফার লোপেজটরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ২২ বছর পর মৃত্যুদণ্ডের বিধান বাতিল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

আগস্ট ১২, ২০২৬

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT