চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: হলিউড তোলপাড় করা যত বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
হলিউডের বিখ্যাত তারকাদের বিচ্ছেদের ছবি, বিভিন্ন যুগের জনপ্রিয় জুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম ও বন্ধুত্বের পাশাপাশি ২০২৪ সালটি হলিউডের জন্য ছিল বেশ হৃদয়বিদারক। কারণ বেশ কিছু হাইপ্রোফাইল সেলিব্রিটি জুটির বিচ্ছেদ ঘটে এ বছরে। প্রেম ও বন্ধুত্বের সঙ্গে বছর পার করেও সম্পর্ক ধরে রাখতে না পারা এই জুটিদের বিচ্ছেদ বিনোদন দুনিয়ায় রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে। চলুন জেনে নেওয়া যাক তোলপাড় করা কিছু হলিউডি তারকা জুটির সম্পর্কে যাদের মাঝে এবছর বিচ্ছেদ ঘটেছে।

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক
দুই বছরের বিবাহিত জীবন শেষে চলতি বছরের আগস্টে এসে বিচ্ছেদের আবেদন করেন জনপ্রিয় হলিউড জুটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ২০০৪ সালে প্রথম বিচ্ছেদের পর ২০২১ সালে তারা পুনর্মিলিত হন এবং ২০২২ সালে বিয়ে করেন। তবে তাদের এ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

মেগান ফক্স ও মেশিন গান কেলি
২০২৪ সালের নভেম্বরে হলিউড অভিনেত্রী মেগান ফক্স এবং অভিনেতা মেশিন গান কেলি তাদের সম্পর্কের ইতি টানেন। দুই বছরের এই অন-অফ সম্পর্কের মাঝে মেগান তার গর্ভাবস্থার খবরও জানান। একটি সূত্র জানিয়েছে, মেগান কেলির বিশ্বাসঘাতকতার কারণে হতাশ এবং এ সম্পর্কের প্রতি তিনি আস্থা হারিয়েছেন।

Banglabid

সাব্রিনা কার্পেন্টার ও ব্যারি কিওগান
এক বছরের ঝড়ো সম্পর্কের পরে সাব্রিনা কার্পেন্টার এবং ব্যারি কিওগান এ বছরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ব্যারির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে।

কার্ডি বি ও অফসেট
২০২৪ সালে এসে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন কার্ডি বি এবং অফসেট। কার্ডি বি দুই সন্তানের প্রাথমিক হেফাজতের আবেদন জানিয়েছেন। বিচ্ছেদের কারণ সম্পর্কে তার প্রতিনিধি জানিয়েছেন, এটি দীর্ঘদিনের জটিলতার ফল। বিশ্বাসঘাতকতার গুজব নয়।

হ্যালি বেইলি ও ডিডিজি
২০২৪ সালের অক্টোবরে দুই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে হ্যালি বেইলি এবং ডিডিজি-র। ডিডিজি এক আবেগপ্রবণ বিবৃতিতে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি বলেন, এটি তাদের উভয়ের জন্য সঠিক সিদ্ধান্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফসেটকার্ডি বিজেনিফার লোপেজডিডিজিবছর শেষে ২০২৪বেন অ্যাফ্লেকব্যারি কিওগানমেগান ফক্সমেশিন গান কেলিলিড বিনোদনসাব্রিনা কার্পেন্টারসালতামামিসালতামামি ২০২৪হলিউড তারকাহ্যালি বেইলি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT