চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইশা আম্বানির বাড়ি কিনে নিলেন হলিউডের যে তারকা দম্পতি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি ও আন্তর্জাতিক ব্যক্তিরা একত্রে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ভারত নয়, এশিয়ার সবেচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। সেই মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানি এবং তার বর আনন্দ পিরামলের নিউ ইয়র্কের লস অ্যাঞ্জেলেসের প্রাসাদ কিনে নিলেন হলিউডের তারকা দম্পতি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক!

জানা গেছে, গত বছরের জুনে ইশা-আনন্দ দম্পতির কাছ থেকে বাড়িটি কিনে নেন জেনিফার ও বেন।বেভারলি হিলসের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রাসাদটি ৩৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। এটিতে ১২ টি শয়নকক্ষ, ২৪টি বাথরুম, একটি ইনডোর পিকলবল কোর্ট, একটি জিম, একটি সেলুন, স্পা, একটি ১৫৫ ফুট দীর্ঘ ইনগ্রাউন্ড ইনফিনিটি পুল, একটি আউটডোর রান্নাঘর এবং বেশ কয়েকটি সুদৃশ্য লন রয়েছে।

গত বছরের জুনে জেনিফার ও বেন ৬১ মিলিয়ন ডলার, ভারতীয় মূল্যে যার দাম ৫০০ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন। এর আগে বেন ২০২২ সালে তার প্যাসিফিক প্যালিসেডসের বাড়িটি ২৮.৫ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন। এছাড়াও ২০২৩ সালের অক্টোবরে জেনিফার তার বেল-এয়ারের সম্পত্তি ৩৪ মিলিয়ন ডলারে বিক্রি করেন। ধারণা করা হচ্ছে, সম্পত্তির বিক্রির সেই টাকা দিয়েই ইশা-আনন্দের বাড়িটি কিনেছেন হলিউডের এই তারকা দম্পতি।

Banglabid

জানা গেছে, ২০২২ সালে ইশা তার গর্ভাবস্থার বেশিরভাগ সময় লস অ্যাঞ্জেলেসের এই প্রাসাদে কাটিয়েছেন। ওই বছরের নভেম্বরে কৃষ্ণা ও আদিত্য নামে যমজ সন্তানের জন্ম দেন আম্বানি কন্যা।

অপরদিকে, ২০০০ এর দশকের গোড়ার দিকে ডেটিং শুরু করেছিলেন বেন এবং জেনিফার। বাগদানের পর অবশ্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তরা। ২০ বছরেরও বেশি সময় পর মহামারীর সময় তারা আবার একত্রিত হন এবং অবশেষে ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন তারা।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশা আম্বানিজেনিফার লোপেজবেন অ্যাফ্লেকহলিউডের তারকা দম্পতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT