চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে জেদ্দা কনস্যুলেটের বিশেষ উদ্যোগ

রুমী সাঈদ রুমী সাঈদ
১১:৩২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
প্রবাস সংবাদ
A A
সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে জেদ্দা কনস্যুলেটের উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির সৌদি আরবের আল বাহা চেম্বার অব কমার্সের এর সাথে চেম্বার ভবনে বৈঠক করেন।

বৈঠকে চেম্বারের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল ওয়াহাব ওসমান বিন জুমা এবং চেম্বার এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে কনসাল জেনারেলের সাথে কনস্যুলেটের শ্রম কল্যাণ মিনিস্টার এম. এমদাদুল ইসলাম, কমার্সিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ও কার্যালয় প্রধান বৈঠকে অংশ গ্রহণ করেন।

Banglabid

দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ এবং দুই দেশের চেম্বার অব কমার্স সমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া উপস্থিত স্থানীয় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দের সাথে চেম্বারের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে সৌদি আরবে ব্যবসা করার পরিবেশ, সম্ভাবনা ও স্থানীয় উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া এবং প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ও ব্যবসা সংক্রান্ত স্থানীয় আইন কানুনসমূহ গুরুত্বের সাথে মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও আল বাহা অঞ্চলের গভর্নর প্রিন্স হুসাম বিন সৌদ এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে কনসাল জেনারেল বিভিন্ন খাতে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ ও দুই দেশের বাণিজ্য বৃদ্ধির বিষয়ে অনুরোধ করেন। গভর্নর এ বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

Reneta

আল বাহা অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিশ্চিত করতে আল বাহা প্রদেশের হিউম্যান রিসোর্স ও সোসাল ডেভেলপমেন্ট লেবার অফিস এর জেনারেল ডিরেক্টর ইব্রাহিম বিন আহমেদের সাথেও কনসাল জেনারেল সাক্ষাৎ করেন। এ সময় কনস্যুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বাহা অঞ্চলে কর্মরত প্রবাসী কর্মীদের কর্মস্থল, বেতন, কাজের পরিবেশসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। কনসাল জেনারেল সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে আরো বেশী দক্ষ শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বেতন, তাদের কল্যাণ নিশ্চিত করা, বাংলাদেশীদের বিদ্যমান সমস্যা সমাধান খুঁজে বের করাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। জেনারেল ডিরেক্টর এসব সমস্যা সমাধানে তার কার্যালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আল বাহা অঞ্চলের গভর্নরের সাথে স্বাক্ষাতকালে তিনি এ অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দা কনস্যুলেটেরসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT