ক্রিকেট

আম্পায়ারিং করতে দেশের বাইরে

অ্যাম্পায়ারিং করতে দেশের বাইরে অবস্থানরত একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী অ্যাম্পায়ারিং করতে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি গ্লাসে সানগ্লাস পরেছেন এবং বিমানবন্দরে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে নারী আম্পায়ারের যাত্রা শুরু সাথিরা জাকির জেসির হাত ধরে। গত বছর বিসিবির স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে আম্পায়ারিং করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। সেই থেকে শুরু। এবার জেসির ডাক এলো ভারতের দিল্লি থেকে। 

এর আগে ধারাভাষ্য দিতে ভারতে গেছেন জেসি। তবে আম্পায়ারিং করতে এবারই প্রথম। তাই বাড়তি উচ্ছ্বাস তার চোখেমুখে।

দিল্লিগামী বিমানে চড়ার আগে ফেসবুক পোস্টে জেসি জানান, চন্ডিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও চন্ডিগড় পুলিশের আয়োজনে শুরু হতে যাওয়া একটি টুর্নামেন্টে আম্পায়ারিং করতে যাওয়ার কথা।

২০০৯ সালে ক্রিকেট আম্পায়ারিং কোর্স করেন জেসি। এক যুগ পর ২০২২ সালে প্রথমবার ম্যাচে দায়িত্ব পালন করেন সেই স্বীকৃতি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে নাম লেখান সাথিরা জাকির জেসি। ওই ম্যাচে তার সতীর্থ ছিলেন ডলি রানী সরকার।
বিষয়:আম্পায়ার জেসি দিল্লি নারী ক্রিকেট ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…