যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে তার দল রিপাবলিকান পার্টি। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সিনেটর জে ডি ভ্যান্সের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল (১৬ জুলাই) স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষনা দেওয়া হয়। জে ডি ভ্যান্স এক সময় ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। তবে ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার পর তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে।
রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন আগামী ১৮ জুলাই পর্যন্ত বহাল থাকবে। প্রতি চার বছর পরপর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।










