আন্তর্জাতিক

আজ ব্ল্যাক ফ্রাইডে

ব্ল্যাক ফ্রাইডে মার্কেটের সামনে ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাকাটার জন্য মানুষের ভিড়, দোকানে ছাড়ের বিজ্ঞাপন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্ল্যাক ফ্রাইডে এমন একটি দিন, যেদিন বিশ্বের বিভিন্ন দেশের শপিংমলগুলোতে পণ্য কেনাকাটায় থাকে বিশেষ ছাড়। এই দিন মানুষ পাগলের মতো কেনাকাটা করে, দেখে মনে হয় যেন তারা কোন লড়াই প্রতিযোগিতায় নেমেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বর মাসের শেষ শুক্রবার, অর্থাৎ থ্যাঙ্কসগিভিং ডে’র ঠিক পরের দিনটি হল ব্ল্যাক ফ্রাইডে। দিনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বেশীরভাগ মানুষ ছুটির দিন হিসেবেই উপভোগ করেন।

প্রথম দিকে ব্ল্যাক ফ্রাইডে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই দিনটি পালিত হলেও, বর্তমানে ইউরোপসহ অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও এই দিনটি বিশেষ ভাবে পালন করা শুরু করেছে। তাই ব্ল্যাক ফ্রাইডে এখন উৎসবের আরেক নাম।

তিন নারী শপিং করে আনন্দে ভরা, ব্ল্যাক ফ্রাইডে সেল চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক ফ্রাইডের দিন দোকান মালিকরা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সব ধরণের পণ্যে নানা রকম মূল্যছাড় দেয়। কেউ কেউ দিনটি ক্রিসমাস শপিংয়ের মৌসুম শুরুর দিন হিসেবেও বিবেচনা করে।

ব্ল্যাক ফ্রাইডে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন, ল্যাগেজ সেট ও সংগ্রহের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই দিন কাকডাকা ভোরে প্রায় সব দোকানপাট খুলে যায়। কিছু কিছু দোকান বা মল থ্যাঙ্কসগিভিং ডে’র সন্ধ্যা থেকে সারা রাত খোলা রাখে, যাতে গ্রাহকরা অনেক সময় জুড়ে কেনাকাটা করতে পারেন।

বেস্ট বাই শপিং সেন্টারে ক্রেতাদের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকানের দরজা খোলার জন্য বাইরে হাজার হাজার অপেক্ষমাণ মানুষের ভিড় দেখা যায়। তবে বিড়ম্বনা শুরু হয় যখন ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেতে হুড়োহুড়ি শুরু করে দেয়।

ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার জন্য মানুষ লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় ভিড়ের চাপে অনেকেই আহত হয়ে যান। স্বল্পমূল্যের পণ্যগুলো কিনতে চরম বিশৃঙ্খলার খবর একেবারেই স্বাভাবিক ঘটনা।

Shoppers fighting over discounted products during Black Friday sale. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:কেনাকাটা ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…