রাজনীতি

মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার

সালমা ইসলাম ও নূরুন নাহার মহিলা আসনে মনোনয়ন পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী প্রার্থী, সালমা ইসলাম ও নূরুন নাহার, মহিলা আসনে মনোনয়ন লাভের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য এডভোকেট সালমা ইসলাম ও নূরুন নাহার বেগমকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। 

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড এডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও) মনোনয়ন প্রদান করেছে।

জাতীয় পার্টির মহিলা আসনে মনোনয়নপ্রাপ্ত সালমা ইসলাম ও নূরুন নাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এর মধ্যে এবার জাতীয় পার্টি পাচ্ছে ২টি আসন।

বিষয়:জাতীয় পার্টি সংরক্ষিত মহিলা আসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…