বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে প্রায় ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেবে জাপান। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের ব্যবসায়িদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানী কোম্পানি গুলোকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহব্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া, সোকা বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। চকোর মালিথার রিপোর্ট।






