চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধের জমজমাট লড়াই পার্থক্য গড়লো জাপান-ভিয়েতনামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচের জমজমাট দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে হচ্ছে এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের জমজমাট লড়াই এশিয়ান কাপ। ডি গ্রুপের প্রথম ম্যাচে জাপান ও ভিয়েতনামের মধ্যে দারুণ লড়াই চলছিল। প্রথমার্ধে দুদলের করা পাঁচ গোল ম্যাচের পার্থক্য নির্ধারণ করে দিয়েছে। প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকা জাপান জিতেছে ৪-২ গোলে।

প্রথমার্ধের ১১ মিনিটে ফরোয়ার্ড তাকুমি মিনামিনো ম্যাচের প্রথম গোলটি করে জাপানের আধিপত্যের জানান দেন। সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ভিয়েতনাম। ১৬ মিনিটে ভিয়েতনামকে সমতায় ফেরান মিডফিল্ডার ডি এনগুয়েন।

পরের চমকের জন্য মোটেও প্রস্তুত ছিল না জাপান। ৩৩ মিনিটে জাপানের ডি বক্সে দারুণ এক হেডের মাধ্যমে ভিয়েতনামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন টি ফাম। তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ৪৫ মিনিট এনডোর অ্যাসিস্টে জাপানকে ২-২এ সমতায় ফেরান মিনামিনো।

Banglabid

প্রথমার্ধের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জাপানকে ৩-২এ এগিয়ে দেন কেইতো নাকামুরা। এগিয়ে থেকে বিরতিতে যায় এশিয়ার পরাশক্তি দলটি। বিরতি থেকে ফিরে আর ম্যাচে আসতে পারেনি ভিয়েতনাম। ৮৫ মিনিটে জাপানকে জয়ের আরও কাছে এগিয়ে দেন ফরোয়ার্ড আয়েসে উদো। ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। জয়ে ডি গ্রুপের শীর্ষে থাকল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনগুয়েনএনডোএশিয়া কাপজাপাননাকামুরাফামভিয়েতনামমিনামিনোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে বিশ্বের মহাসাগরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা

আগস্ট ১০, ২০২৬

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT