চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের ক্লাবে খেলা জাপানের নারী বিশ্বকাপজয়ীর অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জাপানের নারী ফুটবল দলের খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ইউকি নাগাসাতো ফুটবলকে বিদায় জানিয়েছেন। ৩৭ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারের ইতি টানা নাগাসাতো জাপানের প্রথম নারী ফুটবলার হিসেবে ছেলেদের ক্লাবে খেলেছিলেন। তারকা স্ট্রাইকার ২০১১ সালে মেয়েদের বিশ্বকাপজয়ী দলের সদস্য।

নাগাসাতো জাপানের হয়ে ১৩২ ম্যাচ খেলে ৫৮ গোল করেছেন। জার্মানির ক্লাব টারবাইক পোস্টড্যামের হয়ে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি ইংলিশ ক্লাব চেলসি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগো রেড স্টার, রেসিং লুইসভ্যালে এবং হাউস্টন ড্যাশের হয়ে খেলেছেন।

২০২০ সালে নাগাসাতো জাপানে ছেলেদের দ্বিতীয় সারির ক্লাব হায়াবুসা ইলেভেনে ধারে খেলেছেন। এটি ছিল তার ভাইয়ের ফুটবল ক্লাব। এখানে চার ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পাননি। ২০১২ সালের অলিম্পিকে জাপানের ব্রোঞ্জ পদকজয়ী দলেরও সদস্য তিনি।

অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগাসাতো লিখেছেন, ‘আমি প্রথম যখন ফুটবলে লাথি দেই, তখন থেকে ফুটবল আমার ধ্যান-জ্ঞান। খেলাটাকে তাড়া করেছি, নিজেকে চ্যালেঞ্জ করেছি এবং প্রতিটি জয়-পরাজয়ের মধ্য দিয়ে বড় হয়েছি।’

‘এ যাত্রাটা সহজ ছিল না, তবে প্রতিটি মুহুর্ত আমার কাছে অর্থবহ। অবসর গ্রহণের সিদ্ধান্তটা সহজ না, তবে পরবর্তী যা হতে চলেছে তার জন্য আমি অধীর হয়ে অপেক্ষা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিজাপাননাগাসাতোলিড স্পোর্টসহায়াবুসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT