বিনোদন

শাহরুখের চেয়ে জান্নাতের ফলোয়ার্স বেশী!

শাহরুখ খান ও জান্নাতের ছবি, জনপ্রিয়তা ও ফলোয়ার্সের তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও জান্নাতের ছবি, যেখানে তারা একসঙ্গে দেখা যাচ্ছে, জনপ্রিয়তা ও ফলোয়ার্সের তুলনা বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত তো বটেই পুরো বিশ্বের অন্যতম খ্যাতনামা অভিনেতা শাহরুখ খান। তার ভক্ত অনুরাগীরা ছড়িয়ে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর বিশ্বখ্যাত এই অভিনেতাকে কিনা ছাপিয়ে গেলেন এক তরুণী! কে তিনি, জানেন?

তার নাম জান্নাত জোবায়ের রহমানি! ভারতীয় এই টেলিভিশন অভিনেত্রীর জন্ম ২০০১ সালে। শিশু অভিনয়শিল্পী হিসেবে সিনেমাতেও কাজ করেছেন। এমনকি রানী মুখার্জী অভিনীত ‘হিচকি’ ছবিতেও দেখা গেছে তাকে!

আর সেই অভিনেত্রী কিনা ইনস্টাগ্রাম ফলোয়ার্সের নিরিখে পেছনে ফেললেন বলিউড বাদশা শাহরুখকে!

বর্তমানে ইনস্টাগ্রামে শাহরুখ খানের ফলোয়ার্স সংখ্যা ৪৭.৭ মিলিয়ন। অন্যদিকে জান্নাতের ক্ষেত্রে সেই সংখ্যা ৪৯.৭ মিলিয়ন! মানে শাহরুখের চেয়ে আরো ২০ লাখ বেশী মানুষ ফলো করেন জান্নাতকে!

বর্তমানে জান্নাত অভিনয়ের পাশাপাশি সোশাল মিডিয়াতে বেশ সরব। এমনকি ভক্ত অনুরাগীদের জন্য নিয়মিত কন্টেন্টও তৈরী করতে দেখা যায় তাকে।

বিষয়:জান্নাত ফলোয়ার্স বলিউড শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…