রাজনীতি

‘২৮ অক্টোবর বায়তুল মোকাররমে বিএনপি-জামায়াতের জানাজা হবে’

ঢাকায় পথচারী ও বাইসাইকেল চালকদের সঙ্গে চলাচল করছে কিছু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় শহরের রাস্তায় কিছু মানুষ হাঁটছে ও বাইসাইকেল চালাচ্ছে, আধুনিক ভবন ও গাছের পেছনে আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবর বিএনপি-জামায়াত নৈরাজ্য করতে চাইলে বায়তুল মোকাররমে তাদের জানাজা পড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন রনি ভূইয়া। তিনি বলেন, বিএনপি-জামায়াত যেন কোন ধরনের নৈরাজ্যের কথা কল্পনায়ও না আনে। স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন করতেও জানে, জ্বালাও-পোড়াও-নৈরাজ্য কীভাবে দমন করতে হয়, সেটাও খুব ভালোভাবে জানে।

পল্টন ও শাপলা চত্বর এলাকায় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের হুমকির প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমের সামনে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে বক্তব্য প্রদানকালে রাকিব হোসেন রনি ভূইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন বিএনপি-জামায়াত পল্টন ও শাপলা চত্বর এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্যের হুমকি দিচ্ছে। স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ মাঠের দল। আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনে কখনও হারে না। ২৮ অক্টোবর কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হলে সেটাই হবে তাদের রাজনীতির কফিনের শেষ পেরেক। এদেশের মানুষ নৈরাজ্যকারীদের সেদিন ধরে জানাজা পড়িয়ে দেবে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিগত দিনে সবাইকে সভা-সমাবেশ করার সুযোগ দিয়েছেন। কিন্তু এটাকে দুর্বলতা হিসেবে নিলে ভুল হবে। আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা করলে এর পরিণাম ভালো হবে না। রাজনীতি ও আন্দোলনের মাঠ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দখলে রাখবে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। এ দিন জামায়াতে ইসলামীও সমাবেশের ঘোষণা দিয়েছে। তাদের গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ নিয়ে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয়:স্বেচ্ছাসেবক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…