চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে ‘ফ্রান্সে’র ছায়া দেখছেন বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ০৩, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক দ্রুত দৌড়াচ্ছেন, পেছনে সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা ফ্রান্সের ওই দলের অর্ধেকের বেশি খেলোয়াড় ছিলেন বংশোদ্ভূত। বাংলাদেশ অধিনায়ক ফ্রান্সের সেই দলের প্রতিচ্ছবি দেখছেন লাল-সবুজের দলেও।

অবশ্য এমন দেখাতে খুব একটা দোষ দেয়া যায় না জামালকে। কারণ বাংলাদেশ দলে এখন বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এবং বাড়তে বাড়তে গিয়ে সেটি ঠেকেছে ছয়ে। অধিনায়ক জামাল নিজেও বংশোদ্ভূত, তারিক কাজীর পর সৈয়দ কাজেম শাহ কিরমানি, হামজা দেওয়ান চৌধুরী আগে থেকে বাংলাদেশে খেলার চেষ্টা করেছেন, দলে যুক্তও হয়েছেন।

এরপর কোচের চাওয়ায় দলে আসেন ফাহমিদুল ইসলাম। দলে ডাক পেয়েছেন কানাডার লিগ জেতা সামিত সোম। ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন সান্দারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেল। লা লিগায় খেলা জিদান মিয়াসহ আরও অনেকে প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশের।

Banglabid

বিষয়টি নিয়ে জামাল বললেন, ‘যখন তারিক যোগ দিয়েছে, তখনও আমি চিন্তা করেছি আর কেউ যোগ দেবে না। কিন্তু এখন দেখছি সংখ্যাটা বাড়ছে আর বাড়ছে। এটা আমি মনে করি দেশের জন্য ভালো হবে।’

‘অবশ্যই স্থানীয় যারা আছে তারা ভালো খেলবে। এক্ষেত্রে সবচেয়ে সেরা উদাহরণ হচ্ছে ফ্রান্স দল, তাদের অধিকাংশ খেলোয়াড়ই বাইরের। তারা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমিও একই দৃশ্যপট দেখছি, যাকে আমরা বিদেশি বলি ওরা যোগ দিচ্ছে।’

কোচ হাভিয়ের ক্যাবরেরা যে ইঙ্গিত দিয়েছেন তেমন হলে বুধবার অভিষেক হয়ে যেতে পারে ফাহমিদুল ইসলামের। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে সামিতকে মাঠে নাও দেখা যেতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়াজামালতারিকফাহমিদুলফ্রান্সবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT