চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জামায়াত-শিবির আগেও দুইবার নিষিদ্ধ হয়েছিল: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৪
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নিষিদ্ধ জামায়াত শিবিরকে খুনি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামায়াত ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এর আগে দুইবার নিষিদ্ধ হয়েছিল। স্বাধীনতার আগে পাকিস্তান সরকার তাদের নিষিদ্ধ করেছিল। এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। এই নিষিদ্ধ দলের সাথে যারা সম্পৃক্ত জঙ্গিবাদী তাদের আইনের শাসন রক্ষার জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে। এটি না করলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না।

বুধবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা ০৮ আসনের অন্তর্গত এলাকায় ১৫ই আগস্টে দোয়া, মিলাদ মাহফিল ও সমন্বিত কার্যক্রম নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট নয়টি ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত-শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের করা লাগতে পারে। এরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। এরা আমাদের শিক্ষিত মা-বোনদেরকে তালেবানি কায়দায় ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে চায়। নারী পুরুষ সকলের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

নাছিম বলেন,আমরা আর কিছু হারাতে চাইনা।আমরা আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিএনপি জায়ামাত শিবির নানা কর্মকাণ্ড করেছে। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সব ভুল ভ্রান্তি দূর করতে হবে। আমরা আর কোন মৃত্যু চাইনা।

তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানবতার মা। তিনি বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় নেতা। মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার করে দাগ লাগানোর চেষ্টা করেছে। এ বিষয়টি আমাদের দূর করতে হবে। যাদের কারণে এতগুলো জীবনহানি হয়েছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনোই কোন ষড়যন্ত্র করে না। সন্ত্রাসীদের নেতা তারেক রহমান, জামাত শিবির জঙ্গিগোষ্ঠীর নির্দেশে একটি গোষ্ঠী দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আগামীতে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

Reneta

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, ডাক্তার দিলীপ রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডু সহ ঢাকা ৮ আসনের অন্তর্গত ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট নয়টি ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT