চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএফের হাতে বাংলাদেশী যুবকের নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতের শোক প্রকাশের ছবি, রাস্তায় সমাবেশ ও শোকসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বিএসএফ বাংলাদেশী যুবক মুরাদুর রহমান মুন্নাকে ধরে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতীয় বিএসএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া সীমান্তের অধিবাসী বাংলাদেশী যুবক মুরাদুর রহমান মুন্নাকে ধরে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত মুরাদুর রহমান মুন্নার পরিবার জানিয়েছে যে, সীমান্ত এলাকায় তার কৃষি জমি দেখতে গেলে ভারতীয় বিএসএফ বাহিনীর কয়েকজন তাকে বিনা কারণে ধরে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। বিজিবির টহলরত সদস্যরা মারাত্মক আহত অবস্থায় তাকে তুলে এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। বিনা কারণে বিএসএফ তাকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় পিটিয়ে হত্যা করে আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। এ ঘটনার ৪০ দিন পূর্বে আরও এক বাংলাদেশী যুবককে বিএসএফ এভাবে হত্যা করেছিল।

Banglabid

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে অন্যায়ভাবে বাংলাদেশীদের পাখির মত গুলি করে হত্যা করে এবং ধরে নিয়ে মারাত্মকভাবে আহত করে। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিজিবির সাথে ভারতীয় বিএসএফের একাধিক বৈঠকের পরেও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা ও নির্যাতন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। ভারতীয় বিএসএফের এমন আগ্রাসী আচরণে বাংলাদেশের জনগণ মারাত্মকভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। বিএসএফের এ ধরনের আচরণই প্রমাণ করে যে, ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় না।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে এবং বাংলাদেশী যুবক মুরাদুর রহমান মুন্নাকে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।

আমরা বাংলাদেশী নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভারতীয় আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি নিহত মুরাদুর রহমান মুন্নাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি যে, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতের প্রতিবাদবিএসএফবিএসএফের হাতে যুবক নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিং আব্দুল আজিজ লাইব্রেরিতে কোরআনের ৪০০টি দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৩ লাখ ভারতীয় শিক্ষার্থী কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে

পরবর্তী
যুক্তরাষ্ট্রে পড়ুয়া ভারতীয় শিক্ষার্থীরা কর্মসংস্থান ঝুঁকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৩ লাখ ভারতীয় শিক্ষার্থী কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT