চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৮:৩৬ অপরাহ্ণ ০৬, মে ২০২৪
রাজনীতি
A A

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার ৬ মে বেলা সাড়ে ১২ টার দিকে জাবির বঙ্গবন্ধু আর্ট গ্যালারি প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময়, বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ও বিশ্বের বিভিন্ন দেশে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানান নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এ কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাবি ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, বর্তমানে ফিলিস্তিনের জনগণের ওপর যে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে তার সাথে সাদৃশ্য আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে খুঁজে পাই। ১৯৭১ সালে পাকিস্তানি বর্বর বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা করেছিল আর এখন ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েল হামলা চালাচ্ছে। পরাশক্তি রাষ্ট্রগুলো নিজেদের সুবিধার জন্য অন্য দেশে যুদ্ধ বাধাচ্ছে, মানুষ মারছে। আমাদের দাবি, দ্রুত একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।

জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে লিটন বলেন, ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমার মনে হয় এর বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থী, সচেতন নাগরিকের কথা বলা উচিত। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটাই আমাদের মূল দাবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT