শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের, সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট ও বিজনেস স্টাডিজ অনুষদ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তিন অনুষদের ডিন ও ভর্তি কমিটির আহ্বায়কদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ ফলাফলের বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে www.admission.jnu.ac.bd লগইন করে স্ব-স্ব পোর্টালে ফল দেখতে পারবে।

আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটে www.admission.jnu.ac.bd লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৪ বছর পর গুচ্ছ থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৪ জন। বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৯৫৭ জন।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…