চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনশনস্থলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৯:০৭ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী শহীদ মিনারের সামনে এসে বসে পড়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা ক্যাম্পাসে আসেন এবং অনশনস্থলে উপস্থিত শিক্ষার্থীদের পাশে বসেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সূচী বলেন, আমরা হল থেকে বের হইছি এখানে এসে বসবো বলে। আমাদের ভাইয়েরা যেহেতু এখানে আছেন, আমরাও একঘণ্টা, দুই ঘণ্টা কিংবা তিন ঘণ্টা আমরা এখানে থাকবো।

ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি।

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসারত আছেন৷

Reneta

এর আগে রোববার সকাল থেকে তিন দাবিতে গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভীর রাতে অনশনে ছাত্রীরাজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবির ছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT