ভারতের সর্বোচ্চ টি-টুয়েন্টির ইনিংসে নতুন রেকর্ড প্রিয়াংশ আর্যের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ৬৮ বলে ১৮১ রান করে ইতিহাস গড়লেন দিল্লির প্রিয়াংশ আর্য। তার এই ইনিংসটি টি-টুয়েন্টি ইতিহাসে যেকোনো ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ এবং বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত। সর্বোচ্চ রানের রেকর্ডটি সাউথ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের, ১৮৮ রানের অপরাজিত ইনিংসটি।
ইন্দোরের ডেলি কলেজ গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিং করে দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে প্রিয়াংশের দল। জবাবে নেমে ১৮.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় তামিলনাড়ু।
প্রথমে নেমে প্রিয়াংশ মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। পাওয়ারপ্লেতে দিল্লি ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। এরপর ৩৬ বলে নিজের তৃতীয় টি-টুয়েন্টি সেঞ্চুরি তুলে। শেষ পর্যন্ত ৬৮ বলে ১৮১ রান করে অউট হন তিনি। তার ইনিংসে ১৯টি ছক্কা ও ৭টি চার ছিলো।
এই ইনিংসের মধ্য দিয়ে তিনি ফিন অ্যালেনের সাথে যৌথভাবে টি-টুয়েন্টি ইনিংসের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে ভাগ বসান। এরআগে ক্রিস গেইলের ১৭৫* রানের রেকর্ডটি অতিক্রম করেন তিনি। গেইলের এই রেকর্ডটি প্রায় ১৩ বছর ধরে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে টিকে ছিল।
২০২১ সালে কিরণ নাভগিরের করা ৭৬ বলে ১৬২ রানের ইনিংসটি ছিলো ভারতের সর্বোচ্চ। এবার সেই রেকর্ডটি ছাড়িয়ে যান তিনি। টি-টুয়েন্টিতে কোনো ভারতের খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।






