চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব পরীক্ষা পদ্ধতিতে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৫:২৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এর ফলে আর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বিশ্ববিদ্যালয়টির।

আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিষয়ে উপাচার্য রেজাউল করিম বলেন, এখন থেকে আমরা আমাদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিব। এ জন্য ইতিমধ্যে কমিটিও গঠন করা হয়েছে। নিয়মনীতিও ফরম করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত বছরে গুচ্ছে ছিল, এ বছর কবে হবে জানি না। আমরা আমাদের নিজস্ব ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি।

Banglabid

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালামের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় বিস্তারিত আলোচনা শেষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটসমূহ গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়।

পাঁচটি ইউনিট হলো A- ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), B- ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), C- ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), D-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) এবং E- ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬

হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, পাল্টা ‘৫০ বছরের’ ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT