আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইটালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইটালি

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে তাঁর দেশের প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ‘সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা’ অবশ্যই চালাতে হবে।

২০০৩ সালে ইটালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির অধীনে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছিল, যা প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার পথ সুগম করেছিল।

২০০৫ সালে ইটালি এটি অনুমোদন করে এবং প্রতি পাঁচ বছর অন্তর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।

বিষয়:ইটালির প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ ২০২৬ ইসরায়েল চুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…