চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জনকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইটালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন চারজন। রোমের একটি ক্যাফেতে এক ব্যক্তি হঠাৎ করে গুলি করায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইটালির প্রধানমন্ত্রীর বান্ধবী নিকোলেটা গোলিসানো আর অন্য নারীরা এলিসাবেটা সিলেঞ্জি ও সাবিনা স্পের্যান্ডিও। আহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি এক প্রতিবেদনে রোববার ইটালির রাজধানী রোমের একটি ক্যাফেতে এই ঘটনার তথ্য তুলে ধরেন।

রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো।

বিবিসি জানিয়েছে, ক্যাফের ভেতর স্থানীয় ব্লক বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলছিল। রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার (১২ ডিসেম্বর) একটি জরুরি বৈঠক করবেন বলেও জানিয়েছে তিনি।

এই ঘটনায় ৫৭ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কমিটির বোর্ডের লোকদের সাথে তার আগে থেকে বিরোধ ছিল।

Reneta

ইটালির লা রিপাব্লিকা সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্যাফেতে কমিটির ভাইস-প্রেসিডেন্ট লুসিয়ানা সিওরবা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বন্দুকধারী তার পিস্তল দিয়ে গুলি করার আগে চিৎকার করে বারে বার বলতে ছিলেন “আমি তোমাদের সবাইকে মেরে ফেলব”।

বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না। আমি তোমাকে ভালোবাসি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT