চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এখন লাগবে ৩০০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যূনতম মূলধনের পরিমাণ বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংক খোলার পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আনার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। এর আগে, ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী মূলধন নির্ধারিত ছিল ১২৫ কোটি টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূলধনের পরিমাণ বাড়িয়ে তা প্রায় দ্বিগুণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। আর ব্যাংকের লেনদেন ও পেমেন্ট সংক্রান্ত কার্যক্রম চলবে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনস, ২০১৪ অনুসারে।

Banglabid

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ডিজিটাল ব্যাংককে লাইসেন্স পাওয়ার পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে আইপিও আনতে হবে। আইপিওর আকার স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে।

ডিজিটাল ব্যাংক মূলত একটি অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যেখানে শাখা বা কাউন্টার থাকবে না। ব্যাংকের কার্যক্রম চলবে একটি প্রধান কার্যালয় থেকে। তবে, প্রচলিত ব্যাংকের মতোই সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রতি ঝোঁক বাড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে ২০২২ সালেই ডিজিটাল ব্যাংক চালু করেছে।

Reneta

বর্তমানে দেশের ব্যাংক খাত ৬১টি প্রচলিত ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা অনেকের মতে ইতিমধ্যে অতিরিক্ত ব্যাংকসমৃদ্ধ বা অতিপূর্ণ (ওভার-স্যাচুরেটেড) হয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিওডিজিটাল ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT