চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা চার কমিশনার হলেন মো. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

পদত্যাগের পর দেওয়া এক বিবৃতিতে রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজারের একটি অস্থির সময়ে তিনি ও তার সহকর্মীরা কমিশনের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

বিবৃতিতে তিনি বলেন, গত ২১ মাসে মার্জিন, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), মিউচুয়াল ফান্ড, ঋণপত্র ও হুইসেলব্লোয়ার- সংক্রান্ত পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া করপোরেট গভর্ন্যান্স, অডিট ও করপোরেট পুনর্গঠন বিষয়ে তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকা জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Reneta

রাশেদ মাকসুদ জানান, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন’ এবং ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন’ নামে দুটি আইনের খসড়া প্রস্তুত করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠানো হয়েছে।

বাজারে আইনভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন কঠোর কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপ কমিয়ে বাজার, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ইস্যুয়ারদের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন।

বিনিয়োগকারী সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও বলেন রাশেদ মাকসুদ। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রতিযোগিতা আয়োজন এবং তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারী, পুঁজিবাজার–সংশ্লিষ্ট অংশীজন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাশেদ মাকসুদ। একই সঙ্গে কমিশনে গড়ে ওঠা দক্ষ ও উদ্যমী দল ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থ মন্ত্রণালয়আইপিওআর্থিক প্রতিষ্ঠান বিভাগকমিশনার পদত্যাগকরপোরেট গভর্ন্যান্সক্যাপিটাল মার্কেটখন্দকার রাশেদ মাকসুদপুঁজিবাজারপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনবিএসইসিবিএসইসি চেয়ারম্যানবিনিয়োগকারীমিউচুয়াল ফান্ডরাশেদ মাকসুদশেয়ার বাজারশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT