চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিভাবকদের সন্তানের বন্ধু হওয়া জরুরি’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:১১ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৪
প্রবাস সংবাদ
A A
অভিভাবকদের শিশু মনোভাবনা ও শিক্ষার গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট বেলায় বাচ্চাদের বড় করা কঠিন নয়, কিন্তু চ্যালেঞ্জটা তখনই আসে যখন তারা টিনএজে, এ উক্তি করে চাইল্ড এন্ড ইয়ুথ ওয়ার্কার ফাতেমা খাতুন ইথার বলেছেন, ‘বন্ধুসুলভ আচরণ, আস্থার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জেনারেশনাল ব্রিজিংটা গড়তে হবে।’

কানাডার টরন্টোয় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিয়ে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড নলেজ আয়োজিত ‘ব্রিজিং জেনারেশনস: এনহ্যান্সিং রিলেশানশিপ্স বিটুইন ইয়াং এন্ড ওল্ড’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোনায় বেশ কয়েকজন তরুণ-তরুণী তাদের পারিবারিক জীবনের অভিজ্ঞতার কথা বলেন।

Banglabid

সৃজনের ইন্টারনেট ব্যবহার রাত ১০টার পর বন্ধ করে দিত তার অভিভাবক। কতক্ষণ অনলাইনে থাকবে, কী করবে আর করবে না এরকম বেশিরভাগ সিদ্ধান্তও ছিল অভিভাবকের।

ডানার গল্পটা ভিন্ন। মেয়ে বলে কথা। কার ফোন রিসিভ করছে, বন্ধু কারা হবে, কোথায় যাচ্ছে সব নজরদারি ছিল তার উপর অভিভাবকদের।

আর নাবিলার জন্ম আর বড় হওয়াটা কানাডায়। এখন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে। বাঙালী পরিবারে জন্ম হলেও ভালো বাংলা বলতে পারে না। ভাষাগত সমস্যার কারণে ব্যক্তিগত অনেক বিষয় জানা এবং শেয়ার করা তার অভিভাবকদের সাথে হয়ে উঠে না। তিনি বলেন, ‘আমার যে ইমোশনাল সাপোর্ট দরকার তা আমি পাইনি।’ পাশে বসে থাকা নাবিলার মাও এসময় নীরবে শুনছিলেন কথাগুলো।

Reneta

টরন্টোর ডেনফোর্থ এভিনিউস্থ রেডহট রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হয়। প্রবীণ ও নবীনের মধ্যে বন্ধন শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার ৩৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিষয়টির উপর একটি চমৎকার আলোচনা উপস্থাপন করেন কানাডিয়ান সেন্টারের ভলান্টিয়ার নুসরাত জাহান। তিনি তার উপস্থাপনায় প্রজন্মগত পার্থক্যগুলো উপস্থাপন করেন।

বেসরকারি সংস্থা কানাডিয়ান সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক শওগাত আলী সাগর বলেন, আমাদের অভিভাবকদের অনেকেই নিজে তার ক্যারিয়ারে যা পারেননি, ব্যর্থ হয়েছেন, সেটাই সন্তানের উপর চাপিয়ে দিতে চান। এ চাপ অনেকেই নিতে পারে না।

তিনি বলেন, অভিভাবকদের উচিত সন্তানের পছন্দের বিষয়টি গুরুত্ব দেওয়া। মা-বাবার উচিত সন্তানের বন্ধু হওয়া।

দুই সন্তানের অভিভাবক এবং চাইল্ড এন্ড ইয়ুথ ওয়ার্কার ফাতেমা খাতুন ইথার বলেন, বন্ধুসুলভ আচরণ, আস্থার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জেনারেশনাল ব্রিজিংটা গড়তে হবে।

উন্নয়ন কর্মী রীণা সেন গুপ্তার মতে, একে অপরের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক আস্থা সন্তান এবং অভিভাবকের সম্পর্কে উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড নলেজ একটি প্রকল্পের কাজ শুরু করেছে। গর্ভমেন্ট অব কানাডার সহায়তায় ’ব্রিজিং জেনারেশন’ নামক এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রবীণ এবং নবীনের মধ্যে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা। বয়স্কগণ তাদের জীবনের সঞ্চিত অভিজ্ঞতা শেয়ার করবেন তরুণদের সাথে। একই সাথে তরুণরাও তাদের অন্তর্দৃষ্টি বয়স্কদের জানাবেন।

যার মাধ্যমে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা, পারিবারিক মুল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য, নবীন-প্রবীণদের মনোভাব আদান-প্রদান সহজতর হতে পারে। কানাডিয়ান সেন্টার মনে করে এই আন্তঃপ্রজন্মগত সংযোগ পারিবারিক সম্পর্ক ও মূল্যবোধের উন্নয়নে সহায়ক হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিভাবকদের কেমন হওয়া উচিতকানাডাবন্ধুসন্তানের বন্ধু হওয়া জরুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধেয়ে আসছে অতি-শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল

পরবর্তী

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ

পরবর্তী
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল ও প্রকাশ চেয়ে রিট

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT