চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল সংসদে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের ‘বিতর্কিত’ বিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল সংসদে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিতর্কিত বিল পাসের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল প্রাথমিকভাবে পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। বিলটি পূর্ণাঙ্গভাবে পাস হলে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে কার্যকর হবে ইসরায়েলের সার্বভৌমত্ব।

আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১২০ আসনের নেসেটে মঙ্গলবার ২৫-২৪ ভোটে বিলটি প্রথম ধাপে অনুমোদন পায়। এখন এটি আরও তিন ধাপের ভোট ও পর্যালোচনার মধ্য দিয়ে আইন হিসেবে কার্যকর হতে হবে।

নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে (পশ্চিম তীর) প্রয়োগের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। বিলটি এখন সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য পাঠানো হবে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই বিলটির বিরোধিতা করেছেন। তার দল লিকুদ পার্টিও এই বিলের বিপক্ষে অবস্থান নেয়। কিন্তু জোটের কয়েকজন সহযোগী ও বিরোধী দলের কিছু সদস্য এতে সমর্থন দেন।

অন্যদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান এই বিলের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, নেসেটের এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূমি সংযুক্তির এক প্রকাশ্য প্রচেষ্টা, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একক ভৌগোলিক ইউনিট, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।

হামাস একে ‘দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারার প্রমাণ’ বলে উল্লেখ করেছে। কাতার জানিয়েছে, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলেফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT