আন্তর্জাতিক

গাজায় কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা

গাজায় ইসরায়েলি হামলার ফলে ভবন ধ্বংস ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবনের জানালা থেকে দেখা যাচ্ছে, গাজায় ইসরায়েলি হামলার কারণে ভবন ধ্বংস ও আগুনের লেলিহান শিখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলার আগে হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়।

আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার আল জাজিরা জানিয়েছে, বিমান থেকে বোমা হামলার পাশাপাশি ইসরায়েলি সৈন্যরা হাসপাতালে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বেশ কয়েক দফা ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে কামাল আদওয়ান হাসপাতাল। এছাড়া, গাজায় ইসরায়েলি বোমা হামলায় চার ত্রাণ কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করেছে। ইসরায়েল প্রথমবারের মতো ইসমাইল হানিয়াকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলো।

গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে বোমা হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া।

বিষয়:ইসরায়েল গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…