আন্তর্জাতিক

ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও দলের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের পর ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। সেখানে কোনও মার্কিন সেনা প্রয়োজন হবে না।

রয়টার্স জানিয়েছে, নিজের ‘ট্রুথ সোশ্যাল’ ওয়েব প্ল্যাটফর্মে আবারও গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়ে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, গাজার ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে।

একদিন আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, তিনি ইসরায়েলি সেনাকে গাজার বাসিন্দাদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ করতে দেওয়ার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে বলেছেন।

এদিকে, ট্রাম্পের ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে, বিশেষত মধ্যপ্রাচ্যে। সৌদি আরব এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং জর্ডানের রাজা আবদুল্লাহ বলেছেন, তিনি কোনোভাবেই ভূমি সংযুক্তিকরণ এবং ফিলিস্তিনিদের স্থানচ্যুতি মেনে নেবেন না।

বিষয়:ইসরায়েল গাজা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…