গাজা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল

ছবিতে বিভিন্ন বয়সের পুরুষদের ছবি, সবাই হাসিমুখে, বিভিন্ন পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণ খান ইউনিস থেকে ৬ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল।
বিবিসি জানিয়েছে, গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্য ও ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি তাদের স্বজনদের অবহিত করা হয়।
জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি ফোরাম বিবৃতিতে বলেছে, গাজায় আটক থাকা বাকি জিম্মিদের যেন চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হয়।
এদিকে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ১০ মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪০ হাজার ১৭৩ ফিলিস্তিনি নিহত হলেন।






