আন্তর্জাতিক

শান্তি আলোচনার মধ্যেই গাজায় ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

শান্তি আলোচনার সময় একজন ফিলিস্তিনি নারী কাঁদছেন, অন্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি আলোচনার মধ্যেই গাজায় ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একদিকে যখন মিশরে প্রায় দুই বছরের পুরানো যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক সেই সময়েই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

সোমবার ৬ অক্টোবর ভোরে ত্রাণপ্রার্থীদের ওপর চালানো হামলায় অন্তত সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, বলে জানা যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য থেকে।

মিশরের এই বৈঠকে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদল এবং মধ্যস্থতাকারীরা উপস্থিত রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচকদের যুদ্ধ থামাতে ‘দ্রুত পদক্ষেপ’ নেওয়ার আহবান জানিয়েছেন।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন খলিল আল-হাইয়া। যিনি দলটির আলোচক দলের প্রধান।

উল্লেখ্য, গত মাসে কাতারে ইসরায়েলের একটি হত্যাচেষ্টা থেকে তিনি বেঁচে যান। এদিকে এই যুদ্ধের অবসানের দাবিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের রাস্তায় বিক্ষোভকারীরা সমাবেশ করেছে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিকে হত্যা মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…