জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলার ফলে ব্যাপক ধ্বংসস্তূপ ও আহত মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাতে জাবালিয়ায় ইসরায়লি বিমান বাহিনীর বোমা বর্ষণে আরও কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে জাবালিয়ায় ১শ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ১শ২০ জনের বেশি। এরই মধ্যে, মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছাড়তে শুরু করেছেন বিদেশি পাসপোর্টধারীরা। যুদ্ধে এ পর্যন্ত দু’পক্ষের সামরিক, বেসামরিক ও সাংবাদিকসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






