৪০০ টাকায় ইন্টারনেট দিতে রাজি না আইএসপি মালিকরা

সভায় উপস্থিত দর্শকরা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জুলাই মাস থেকে ৪০০ টাকায় ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা দেয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা নাকচ করে দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।
সরকার ঘোষণা দিলেও ৫০০ টাকার পাঁচ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৪০০ টাকায় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।
শনিবার (২৮ জুন) ‘প্রস্তুাবিত খসড়া টেলিকম নীতিমালা; আইএসপি শিল্পের চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
আমিনুল হাকিম বলেন, স্বল্পমূল্যে মানসম্মত সেবা দেয়া সম্ভব নয়, এগুলো সস্তা রাজনীতি।
প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালা নিয়ে কর্মশালায় সংগঠনের নেতারা ব্রডব্র্যান্ডের নুন্যতম মূল্য ৮০০ টাকা করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।
স্টারলিংককে অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, সবার জন্য এক নীতি হওয়া উচিত।






